Help Poor people to Donate Here

নতুন সূর্যোদয়ে স্বাগত ১৪২০ বিদায় ১৪১৯

 
 
 
 
 
 
 
 
 মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্মান শুচি হোক ধরা। সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে, আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্মানসূচি করে তুলতেই আবার এসেছে পহেলা বৈশাখ। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া স্মৃতি, অশ্রুঝরা সুদূরে মিলাক। জীবন থেকে বিগত বছরের ব্যর্থতার গ্লানি মুছে যাক। পুরাতন বছরের আবর্জনা দূর হয়ে যাক নতুন বছরে। আজ পহেলা বৈশাখ। নতুন সূর্যোদয়ের সাথে সাথে সমাপ্তি হবে আরেকটি বছরের। আর সূচনা হবে নতুন আরেকটি বাংলা সালের। শুভ নববর্ষ। স্বাগত ১৪২০। বৈশাখের রঙে বাঙালিকে রাঙিয়ে তুলতে দেশব্যাপী বর্ষবরণের সকল আয়োজন সম্পন্ন। সূর্যোদয়ের সাথে সাথে নববর্ষকে বরণ করে নিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়বেন নগরবাসী। লাল, হলুদ, সাদাসহ বাহারি রঙের শাড়ি, আর পাঞ্জাবী পড়ে হাতে হাত রেখে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ-শিশুসহ সব বয়সী মানুষ স্বাগত জানাবে নতুন সূর্যোদয়কে। সেই নব প্রভাতে বাঙালি জাতির কায়মনো প্রার্থনা থাকবেÑ যা কিছু ক্লেদ, গ¬øানি, যা কিছু জীর্ণ-শীর্ণ-বিদীর্ণ, যা কিছু পুরাতন জরাগ্রস্ত সব বৈশাখের রুদ্র দহনে পুড়ে অঙ্গার হয়ে যাক।

No comments

Please do not inter any spam

Powered by Blogger.