রাজধানীতে চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল বা নাশকতার চেষ্টায় জামাত-শিবির গুপ্তচর নিয়োগ দিয়েছে। আর এসব গুপ্তচরের কাজ করছেন কিছু গণমাধ্যম কর্মী বলে জানিয়েছেন ঢাকা মহানগরের যুগ্ম কমিশনার (ডিএমপি) মনিরুল ইসলাম। দেশ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি।মনিরুল বলেন, গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে বেশ কিছু গণমাধ্যম কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে। যথাসময়ে তাদের আইনে আওতায় আনা হবে।ওইসব গুপ্তচররা আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানিয়ে জামাত-শিবিরকে আগাম তথ্য সরবরাহ করছে বলে জানান তিনি।কিছু প্রতিষ্ঠানসহ কিছু মিডিয়া হাউসের অতিরিক্ত লোক যারা তারা আসলে মিডিয়া কর্মী নয় কিন্তু অনেককে কার্ড দেয়া হয়েছে, তারা তথ্য সংগ্রহ করে দিচ্ছে। কোথায় পুলিশ আছে কোথায় নেই পুলিশের অবস্থান জানিয়ে সাহায্য করছে তারা। এরকম কিছু সদস্যদের আমরা নজরদারীতে রেখেছি।গত ৮ মার্চ শুক্রবার শাহবাগে গণজাগরণ মঞ্চের পাশে বোমা হামলার ঘটনায়ও এক গণমাধ্যম কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা বলে জানান মনিরুল ইসলাম।একই সঙ্গে জামাত ও তাদের সমমনা রাজনৈতিক আদর্শের কিছু অনলাইন পত্রিকার রিপোর্টার ও ফটোগ্রাফাররাও এ কাজে জড়িত বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। সম্প্রতি পুলিশের হাতে আটক জামাত-শিবিরের বেশ কিছু নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বের হয়ে এসেছে।
No comments
Please do not inter any spam