Help Poor people to Donate Here

হেফাজতকে অচল করতে সর্বাত্মক শক্তি প্রয়োগ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজতে ইসলামের দেশ অচল করে দেওয়ার হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যারা দেশ অচল করার কথা বলে, তাদের অচল করার জন্য সরকার ও জনগণের তরফ থেকে সর্বাত্মক শক্তি আমরা প্রয়োগ করব। গতকাল শনিবার চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের কর্মকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ সকাল পর্যন্ত মাওলানা নুরীসহ অন্তত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলছে।
প্রত্যেককে গ্রেফতার করে দেশের পচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমরা প্রমাণ করব, ধর্মের নামে এ দেশে কোনো মানুষকে প্রবঞ্চিত করা যাবে না। গত বৃহস্পতিবার ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলায়ং তিনজন নিহত হন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ, কামরুন্নাহার চৌধুরী প্রমুখ।

No comments

Please do not inter any spam

Powered by Blogger.